বীজ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মেটাল সিডস লিমিটেডের ‘অ্যানুয়াল মিট ২০২৬’ শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচ্য বিষয় ছিল বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যতের বিক্রয় কৌশল নির্ধারণ। অনুষ্ঠানে মেটাল সিডসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাদিদ জামিল, পরিচালক সারা জামিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি