আকিজবশির গ্রুপের ‘এবিজি রয়্যাল ক্লাব’ শীর্ষক লয়্যালটি প্রোগ্রামের আওতায় প্রিমিয়াম এম্পোরিয়াম ‘সিলেকশনস’-এর বনানী ও বাংলামোটর শাখায় এখন থেকে বিশেষ ছাড় ও সেবা পাবেন ভাইয়া গ্রুপের গ্রাহকরা। এ লক্ষ্যে গতকাল কৌশলগত সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

আকিজবশির গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের বিল্ডিং ম্যাটেরিয়াল সহজে পৌঁছে দিতে এ অংশীদারত্বের আওতায় রয়েছে প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, গ্লাস, বোর্ড ও ডোরসহ নির্মাণ সামগ্রী।

অনুষ্ঠানে আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী দেওয়ান মশিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহযোগিতার মাধ্যমে ভাইয়া গ্রুপের গ্রাহকরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম পণ্য ও সেবা আরো সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।