আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান। সভায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী; পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম ও এসএম জহির উদ্দিন হায়দার এবং পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।