ডিজিটাল বাণিজ্যে সক্ষমতার স্বীকৃতিস্বরূপ দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনারের স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এর মাধ্যমে আন্তঃসীমান্ত কাগজবিহীন বাণিজ্যে ব্যাংকটির সক্ষমতা আরো জোরালো হলো। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
‘ট্রেডট্রাস্ট’ হচ্ছে সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) উদ্ভাবিত ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন সিস্টেম ও দেশের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য এবং আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে।
স্বীকৃতি উদযাপনে সম্প্রতি নিকুঞ্জের প্রাইম টাওয়ারে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ব্যাংকের ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।










