জুনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে সৌদি আরবের কিং আব্দুলআজিজ বন্দর। এ সময়ে বন্দরটি ২০ ফুটের ১ লাখ ৮৮ হাজার ৫৭৮টি কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর মাধ্যমে বন্দরটি ২০১৫ সালের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। আমদানি ও রফতানি বেড়ে যাওয়ায় বন্দরটিতে এমন রেকর্ড ভাঙা কর্মক্ষমতা দেখা গিয়েছে। সৌদি আরবকে একটি বৈশ্বিক লজিস্টিক হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটির সরকার। আরব নিউজ