পাকিস্তান বিশ্বের অষ্টম শীর্ষ গম উৎপাদনকারী দেশ। মন্দা ভাব কাটিয়ে গত বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন চাঙ্গা হয়ে উঠেছে। এ সময় পাকিস্তানে গম উৎপাদন আগের

বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় ২০১৭ সালে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়েছে। ওই বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ কোটি ৬৬ লাখ টনে।

তবে পরের বছরই পাকিস্তানে গম উৎপাদন নেমে আসে ২ কোটি ৫১ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ কম। গত বছর এ মন্দা ভাব কেটেছে। এ সময় পাকিস্তানে সব মিলিয়ে ২ কোটি ৫৬ লাখ টন গম উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন বেড়েছে ১ দশমিক ৯৯ শতাংশ।