গৃহঋণ সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি দেশের গৃহঋণের প্রসারে অগ্রণী ভূমিকা রেখে আসছে। গত তিন দশকে ৬৩ হাজারের বেশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিএইচ ফাইন্যান্সের এই অর্থায়নের মাধ্যমে অসংখ্য মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তব হয়েছে। গ্রাহককেন্দ্রিক সেবা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা ও সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গৃহায়ন অর্থায়নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
৩০ বছর পূর্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন। তিনি বলেন, এই মাইলফলকের পাশাপাশি হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের দীর্ঘদিনের আস্থার বিষয়টিও উদযাপনের।
তিনি জানান, আরো বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানা সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখাই ডিবিএইচের পথচলার মূল লক্ষ্য। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
দীর্ঘ পথচলায় ডিবিএইচ আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর সর্বোচ্চ ‘AAA’ ঋণমান অর্জন করেছে। একই সময়ে ডিবিএইচের খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ ছাড়ায়নি।
প্রতিষ্ঠানটির মতে, এই ধারাবাহিকতা তাদের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।
বর্তমানে দেশের ১৯টি শাখার মাধ্যমে ডিবিএইচ প্রচলিত ও ইসলামী উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থা চালু রেখেছে। এসব শাখার মাধ্যমে সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।
ভবিষ্যতে তিন দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দেয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি সারা দেশে কার্যক্রমের পরিধি বাড়ানো এবং পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করতেও কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স।
—বিজ্ঞপ্তি










