জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে অন্যতম সেরা করদাতা বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের জন্য শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
শীর্ষ করদাতার বিশেষ সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে অন্যতম সেরা করদাতা বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।








