প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও এনএলআই সিইও মো. কাজিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ইভিপি ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান এবং ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়া এনএলআইর পক্ষে ছিলেন ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস, হেড অব এইচআর মো. এনামুল হক এবং ইভিপি ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স এসএম বাকি বিল্লাহ। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) পিএলসি।








