জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় প্রাইম ব্যাংককে বিশেষ সম্মাননা দিয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন প্রাইম ব্যাংকের এএমডি ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো. ইকবাল বাহারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এলটিইউর সেরা করদাতা সম্মাননা : প্রাইম ব্যাংক
জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় প্রাইম ব্যাংককে বিশেষ সম্মাননা দিয়েছে।








