সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল শনিবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

স্থলবন্দরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার-খ্যাত সাতটি রাজ্যে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রফতানি করা হয়।