২০২২-২৩ অর্থবছরে ব্যাংক খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে যমুনা ব্যাংককে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। সম্প্রতি রাজধানীর এনবিআর মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এ স্বীকৃতি গ্রহণ করেন।