মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট
ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এল ঢালাই স্পেশাল সিমেন্ট।
যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এ ব্রেন্ডেড
সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।
রোববার (১০ মার্চ) নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টে ঢালাই স্পেশাল
সিমেন্টের ডিলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢালাই স্পেশাল সিমেন্টের গুণগত মান সম্পর্কে বক্তব্য
রাখেন সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, অ্যাসিস্টেন্ট
জেনারেল ম্যানেজার খান জাফর আলতাফ, মেসার্স রেডিয়াস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.
আনোয়ারুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে স্পেশাল ধরনের ব্লেন্ডেড
সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য। এ সিমেন্ট
একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে
তেমনি সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরো সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোনো
স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে
কার্যকরী।
মেঘনা গ্রুপের ঊর্দ্ধতন কর্মকর্তারা ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান
ঘোষণা করেন। পরে অনুষ্ঠানের অতিথিদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের
আয়োজন ছিল।










