জাপানভিত্তিক পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মালিকানাধীন প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং টানা সপ্তম বছরের মতো রেকর্ড মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৭ সালের আগস্টে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫৬০ কোটি ইয়েন বা প্রায় ৩৫৪ কোটি ডলার নিট মুনাফার পূর্বাভাস দিয়েছে। ফাস্ট রিটেইলিং আগস্টে সমাপ্ত হওয়া ২০২৬ সালের অর্থবছরে ৫৪২ কোটি ইয়েন নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, এ সময় জাপানের অভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই ইউনিক্লোর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লো নামে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে সব আউটলেট স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে ফাস্ট রিটেইলিং। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়া










