জাইকা বাংলাদেশ মেট্রোরেলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরতে একটি ভিডিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience) শীর্ষক এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে।

অংশগ্রহণকারীদের তাদের মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা দুই মিনিটের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে। ভিডিওতে দেখাতে হবে মেট্রোরেল কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তন করছে ও রাজধানীর পরিবহন ব্যবস্থাকে উন্নত করছে।

ভিডিওটি ফেসবুকে আপলোড করার সময় #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail) হ্যাশট্যাগ ব্যবহার করতে হবেভিডিও আপলোডের পর এই লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ভিডিও আপলোডের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। একজন প্রতিযোগী একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফেসবুক প্রোফাইল পাবলিক করে রাখতে হবে।

সেরা তিন ভিডিওর জন্য মোট ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকের ওপর ভিত্তি করে ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে জাইকা বাংলাদেশ ফেসবুক পেজ ভিজিট করুন: https://www.facebook.com/JicaBangladesh/