শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজারি কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ পরিপালনের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরীয়াহর আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন দেয়া হয়।
সভায় শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ সচিবালয়ের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
—বিজ্ঞপ্তি










