বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ‘প্রফেশনাল স্টাফ মিটিং’ শীর্ষক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরে পিএসটিসি ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলাম। আলোচনায় অংশ নেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ ও হেড অব প্রোগ্রামস ডা. মাহবুবুল আলম। সভায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাহিদ জাহানকে শ্রেষ্ঠ কর্মী ঘোষণা করা হয়। পাশাপাশি প্রথমবারের মতো শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে ‘গোল’ প্রকল্পকে নির্বাচিত করা হয়।