নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পালের নেতৃত্বে গতকাল সংগঠনের নেতারা মন্ত্রীকে অভিনন্দন জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, সদস্য মাহবুব মোর্শেদ, মো. তোয়াহা, মো. মুকিতুল কবীর, সুমন মালাকার ও মানিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি