ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পেয়েছে কৃষি মন্ত্রণালয়। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা সনদ গ্রহণ করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন। কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, ‘কৃষি মন্ত্রণালয় যে সম্মান অর্জন করছে তা আগামী দিনগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রেখে একটি কার্যকর উৎপাদন ও আন্তর্জাতিক মানের বিপণন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে আমাদের উৎসাহিত করবে। —বিজ্ঞপ্তি