সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. নূরুল আজীম। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি সাউথইস্ট ব্যাংকে যোগদান এবং গুলশান শাখায় ক্রেডিট ও ফরেন ট্রেডসহ বিভিন্ন বিভাগে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার অপারেশন্স ম্যানেজার ও ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন।
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. নূরুল আজীম।









