চীনে মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির সরবরাহের সময় কমিয়েছে টেসলা। গাড়িগুলো পাওয়ার জন্য গ্রাহকদের এখন সর্বোচ্চ ১৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির চীনা ওয়েবসাইট অনুসারে, মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের বেশির ভাগ মডেলের জন্য অপেক্ষার সময় ৬-১০ সপ্তাহে নিয়ে আসা হয়েছে। মডেল ওয়াই ও লং রেঞ্জ সংস্করণের ক্রেতাদের ক্রয়াদেশ দেয়ার পর এখন ১০-১৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগে এ অপেক্ষার সময়সীমা ছিল ১৬-২০ সপ্তাহ। রয়টার্স
চীনে গাড়ি সরবরাহে অপেক্ষার সময় কমিয়েছে টেসলা
চীনে মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির সরবরাহের সময় কমিয়েছে টেসলা। গাড়িগুলো পাওয়ার জন্য গ্রাহকদের এখন সর্বোচ্চ ১৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে।









