ভিয়েতনামে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন কারখানায় আরো ৮ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ভিনফাস্ট। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রথম ব্যাটারিচালিত এসইউভি সরবরাহ করার জন্য উৎপাদন বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ভিনফাস্ট ভিয়েতনামের সবচেয়ে বড় ভিনগ্রুপের একটি গাড়ি ইউনিট। বর্তমানে সংস্থাটিতে মোট ৬ হাজার কর্মী রয়েছেন। সংযোজন কর্মী, প্রযুক্তিবিদ ও প্রকৌশলীসহ নতুন কর্মীরা আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করবেন। রয়টার্স