জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (ইডকল) ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতার সম্মাননা দিয়েছে। এলটিইউ আয়োজিত বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এবং এলটিইউ কমিশনার মো. ইকবাল বাহার ইডকলের কোম্পানি সচিব এম মাফতুন আহমেদ এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন ও ট্রেজারির ইউনিট হেড মো. ইমরুল হাসানের কাছে সম্মাননা স্মারক তুলে দেন। —বিজ্ঞপ্তি
ইডকলকে সর্বোচ্চ করদাতা সম্মাননা দিল এলটিইউ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (ইডকল) ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতার সম্মাননা দিয়েছে।









