জুনে জাপানের পারিবারিক ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ নিয়ে চার মাসে প্রথমবারের মতো দেশটির পারিবারিক ব্যয় ঊর্ধ্বমুখী হয়েছে। কিয়োদো নিউজের খবর অনুযায়ী, কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় ঘরের বাইরে মানুষের যাতায়াত বেড়েছে। ফলে ব্যয়ও বেড়েছে জাপানিদের।

জাপানের অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, দুই বা ততোধিক মানুষের পরিবারের গড় ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৮৮৫ ইয়েনে (২ হাজার ৭০ ডলার)। মে মাসের তুলনায় জুনে ব্যয় বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। সাংস্কৃতিক ও বিনোদনে ব্যয় টানা তিন মাস ঊর্ধ্বমুখী ছিল। জুনে ওই খাতে ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।