চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আর্থিক প্রতিষ্ঠানটির সংগীতবিষয়ক উদ্যোগ ‘আইপিডিসি আমাদের গান’-এর মাধ্যমে সহায়তা দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
আইপিডিসি ফাইন্যান্স জানায়, তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালু রাখতে এ সহায়তা দেয়া হয়েছে। দেশের সংগীত, সাংস্কৃতিক ঐতিহ্য এবং তরুণ সংগীতশিল্পীদের বিকাশে দীর্ঘমেয়াদি কাজের অংশ হিসেবেও উদ্যোগটি নেয়া হয়েছে।
ঢাবির সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘চলমান তাপপ্রবাহের কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে উঠেছে। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের সহায়তা শিক্ষার্থীদের স্বস্তি দিয়েছে এবং তাদের আরো স্বাচ্ছন্দ্যে ক্লাস করা ও সংগীত শিক্ষায় মনোযোগ ধরে রাখতে সহায়ক হবে।’
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ সংগীত। এ ঐতিহ্য ধারণ ও এগিয়ে নিতে যারা কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দেয় আইপিডিসি।’
প্রতিষ্ঠানটি জানায়, ‘আইপিডিসি আমাদের গান’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংগীতসহ সমৃদ্ধ সংগীত ঐতিহ্য সমকালীন শ্রোতাদের সামনে তুলে ধরার পাশাপাশি শিল্পী ও সংগীতপ্রেমীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরিতে কাজ করা হচ্ছে।










