নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি সম্প্রতি ‘ফাংশন অব আইকিউএসি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। নর্দান আইকিউএসির ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।