বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৬ দশমিক ১১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩২ টাকা ৯০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও সব বিনিয়োগকারীকে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ২০ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সায়।

আলিফ ইন্ডাস্ট্রিজের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৩৫। এর ৩০ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৯ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে।