জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। ফলে গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল কার্যকর থাকছে না। উল্লেখ্য, আজ এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।









