ইসিজি ও এক্স-রেসহ বিভিন্ন মেশিনে ত্রুটি থাকায় পঞ্চগড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে শহরের এম আর কলেজ রোডে নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসালট্যাশন সেন্টারের মালিককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস নিতুসহ সেনা সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।