২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা নেয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে দেয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হজ নিবন্ধনের টাকা জমা নেয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) খোলা রাখতে হবে। স্বাভাবিক ব্যাংকিং সময়ের পরও কোনো হজযাত্রী টাকা জমা দিতে এলে তিনি যতক্ষণ উপস্থিত থাকবেন ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।