ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির দশম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, সাবেক চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রমুখ ভার্চুয়ালি সংযুক্ত হন। —বিজ্ঞপ্তি