শীতার্ত অসহায় মানুষের জন্য ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বিশেষ করে, যারা ঘরবাড়িছাড়া খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তাদের জন্য অস্থায়ীভাবে আউটলেটে রাতযাপন ও খাবারের ব্যবস্থা করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে ঢাকার বাইরের বেশকিছু আউটলেটে শীতার্তদের থাকার ব্যবস্থা করেছে ‘স্বপ্ন’। খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় মানুষের জন্য তাঁবু খাটিয়ে শীত থেকে রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি থাকছে কম্বল ও খাবারের ব্যবস্থাও।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো শীতকালেই যশোরের পালবাড়ী, চুয়াডাঙ্গার কলেজ রোড ও চট্টগ্রামের খুলশী আউটলেটের পাশে শীতার্তদের জন্য এমন ব্যবস্থা থাকবে। —বিজ্ঞপ্তি









