বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক জায়গায় তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে আন্তর্জাতিক কাবাব উৎসব। প্রাইম ব্যাংক পিএলসির অংশীদারত্বে আয়োজিত এ উৎসব ২৩ সেপ্টেম্বর থেকেশুরু হয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার সিজনাল টেস্টেসে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি।

এ সময় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংক পিএলসির দায় ও নারী ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার বিক্রয় ও বিপণন পরিচালক মামুনুর রহমান সুমন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রন্ধনশিল্পী দল ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে ছিলেন।

ফিতা কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। পরে অতিথিদের জন্য বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণের আয়োজন করা হয়।

দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী রাঁধুনি স্বপন রোজারিও ও তার রন্ধনশিল্পী দলের আয়োজনে উৎসবে থাকছে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের কাবাব। এর মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব ও পেরি পেরি চিকেন কাবাব।

চারকোল গ্রিলে থাকছে লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব। এছাড়া আন্তর্জাতিক আয়োজনের অংশ হিসেবে থাকছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি ও ব্রাজিলিয়ান এসপেটিনহো।

শুধু রাতের খাবারের জন্য আয়োজিত এ উৎসবে জনপ্রতি খরচ হবে ৯ হাজার ৪৫০ টাকা। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের মাধ্যমে শর্তসাপেক্ষে একটি কিনলে তিনটি, একটি কিনলে দুটি এবং একটি কিনলে একটি সুবিধা পাওয়া যাবে।

পাশাপাশি ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট জেতার সুযোগও থাকছে।

উৎসবটির প্রধান অংশীদার প্রাইম ব্যাংক পিএলসি এবং ভ্রমণ অংশীদার ফার্স্টট্রিপ। আসন সীমিত হওয়ায় আগাম আসন সংরক্ষণের পরামর্শ দেয়া হয়েছে। আসন সংরক্ষণের জন্য ০২-৯৮৯১৯৮৮ অথবা ০১৭৩০৩৭৪৮৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।

—বিজ্ঞপ্তি