জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন, কর লিগ্যাল ও এনফোর্সমেন্টের সদস্য (চলতি দায়িত্ব, মূল পদ: কর কমিশনার) আবু সাঈদ মো. মুস্তাক ও ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল খুলনার সদস্য (মূল পদ: কর কমিশনার) গোলাম কবির।
প্রজ্ঞাপনে বলা হয়, দুজনেরই চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদেরকে অবসরে পাঠানো হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।














