মধুমতি ব্যাংকের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, সব শাখা ব্যবস্থাপক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসার বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৪-এর ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। —বিজ্ঞপ্তি
মধুমতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
মধুমতি ব্যাংকের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।









