দেশে প্রথমবারের মতো চালু হলো সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার। বাংলাদেশে জাপানি ব্র্যান্ড সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট রাজধানীর উত্তরায় নিজস্ব ফ্ল্যাগশিপ শোরুমে এটি স্থাপন করেছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এবং সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সনি-স্মার্টের হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপমহাব্যবস্থাপক আজাদ রহমান। —বিজ্ঞপ্তি
দেশের প্রথম সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালু করল সনি-স্মার্ট
দেশে প্রথমবারের মতো চালু হলো সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার।








