বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বহর বিস্তৃত করতে আরো এক ধাপ অগ্রসর হয়েছে বিএমডব্লিউ। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন একটি কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেছে। এর মাধ্যমে সংস্থাটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত হাই-পারফরম্যান্স গাড়ির সমাধান খুঁজছে।

বিএমডব্লিউ জানিয়েছে, এ পরীক্ষায় চারটি বিদ্যুচ্চালিত মোটর ও একটি সমন্বিত ড্রাইভিং নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে একটি ফোর-হুইল ড্রাইভ সিস্টেম তৈরিতে মনোযোগ দেয়া হয়েছে। সব মিলিয়ে এটি অভূতপূর্ব স্তরের পারফরম্যান্স ও অভিজ্ঞতা দেবে। বিএমডব্লিউ হাই-পারফরম্যান্স বিভাগ এম ব্র্যান্ডের ৫০ বছর উদযাপন করছে। এরই মধ্যে সংস্থাটি চলতি বছর বিদ্যুচ্চালিত বিএমডব্লিউ আইএলআই এমএসও পারফরম্যান্স কার ও বিএমডব্লিউ আইএক্স এম৬০ উন্মোচন করেছে। পাশাপাশি আগামী বছর বিএমডব্লিউ আই৭ এম৭০ নামে বিএমডব্লিউ এম ব্র্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত বিলাসবহুল সেডান উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে।

জীবাশ্ম জ্বালানিচালিত ইঞ্জিন থেকে ইভিতে স্থানান্তরে বিশ্বজুড়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো লাখ লাখ ডলার বিনিয়োগ করছে। চলতি বছরের প্রথমার্ধে ইভি বিক্রি ৩৫ লাখ ইউনিট ছাড়িয়ে গিয়েছে।

দ্য ন্যাশনাল নিউজ