সিটি ব্যাংক গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে অনুমোদনপত্রটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান ও সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুণ্ডু। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অনুমতি পেল সিটি ব্যাংক
সিটি ব্যাংক গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার অনুমোদন পেয়েছে।








