বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলা উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আহমেদ কামরুল হাসান। ২২ জুলাই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।