দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করেছে। ব্যাংকটি চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা ও পরবর্তীতে ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে আরো ২ হাজার ৩৮৭ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করে।
ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘অতীতের দুর্ভাগ্যজনক ব্যাংক পরিস্থিতি কাটিয়ে এই বিপুল পরিমাণ ডিপোজিট অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। গ্রাহকদের আস্থাই আমাদের শক্তি।’
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘এই বিপুল ডিপোজিট সংগ্রহ আমাদের সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং টিমওয়ার্কের সুফল। আমরা গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং নিবেদিত টিমওয়ার্কের সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।— সংবাদ বিজ্ঞপ্তি










