সবুজ শিল্প ও সবুজ কারখানা স্থাপনে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এর আওতায় যোগ্য উদ্যোক্তা ও গ্রাহকদের অগ্রাধিকারমূলক সুদহারে অর্থায়ন করবে ব্যাংকটি। সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এতে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী অংশ নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের অতিরিক্ত পরিচালক মো. তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ারুল বারী, যুগ্ম পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো. কামরুল ইসলাম, উপপরিচালক মো. মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান এবং সাউথইস্ট ব্যাংকের সিআরএম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান।










