ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি দিদার এ হোসেইন ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

১৯৮১ সালে সেনাবহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি নিউ এশিয়ায় যোগদানের মাধ্যমে টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-০৬ মেয়াদে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি রহিম টেক্সটাইল মিলসের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি যৌথ মূলধনি প্রতিষ্ঠান পিসিএস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানন পেস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) জাতীয় পরিষদের একজন সদস্য।

এর আগে গত ডিসেম্বরে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেন এ কে আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, রাশেদ চৌধুরী, এ মতিন চৌধুরী, ইসমাইল দোভাষ, জাভেদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আলতামাশ কবির, এএইচএ রশীদ খান, সালমা করিম, এ কাইয়ুম খান, মোহাম্মদ জাকারিয়া খান, ইয়াসমিন জেড মাহমুদ, ওয়াজিদ আলি খান পন্নী, সাইফুর রহমান, আবদুল হাই সরকার, আলতাফ হোসেন সরকার, তওহীদ সামাদ ও নীলুফার জাফরুল্লাহ। —বিজ্ঞপ্তি