বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। চেয়ারম্যান বিজিআইসির উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখার জন্য আরো কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। এ সময় কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নতুন বছরকে স্বাগত জানাল বিজিআইসি
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।








