লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখার আয়োজনে গতকাল স্থানীয় একটি হোটেলে স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় মৃত গ্রাহকের পরিবারকে ডিপিএসের মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করা হয়। চেকটি আনুষ্ঠানিকভাবে গ্রাহকের স্ত্রী ও নমিনি সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্সের এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। 

এ সময় বক্তব্য রাখেন যশোরের রফতানিকারক প্রতিষ্ঠান এমইউসি ফুডস লিমিটেডের এমডি শ্যামল দাস সিআইপি, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখা প্রধান ও সিনিয়র ম্যানেজার মো. আল আমিন, যশোর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া এবং যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী প্রমুখ।