ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ব্রাসেলসভিত্তিক পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টের (টিঅ্যান্ডই) সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্যে উঠে এসেছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের বাজারে মোট ১৬ লাখ ৪০ হাজার ইভি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে ৪৫ শতাংশ। এ সময় মোট অটোমোবাইল বাজারের ২২ শতাংশ ইভির দখলে ছিল, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে প্রচলিত পেট্রল ও ডিজেলচালিত গাড়ির জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ডিজেলের দাম বেড়েছে সর্বোচ্চ ৩৮ শতাংশ। ফলে বিদ্যুচ্চালিত গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। খবর রয়টার্স










