বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারির উপকরণ পেতে দক্ষিণ কোরিয়ার এলজি কেমিক্যালের সঙ্গে ১৯ বিলিয়ন বা ১ হাজার ৯০০ কোটি ডলারের সরবরাহ চুক্তি করতে যাচ্ছে জেনারেল মোটরস। আগামী এক দশকের জন্য এ ব্যয় পরিকল্পনা করেছে মার্কিন অটো জায়ান্টটি। দীর্ঘমেয়াদি এ সরবরাহ চুক্তির অধীনে ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত পাঁচ লাখ টনের বেশি ক্যাথোডসামগ্রী পাবে জিএম। প্রায় ৫০ লাখ ইউনিট ইভির ব্যাটারিতে এ পরিমাণ উপকরণ ব্যবহার হবে। খবর সিএনবিসি ও ছবি জিএম