চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ডিবিএস গ্রুপের মুনাফা ৭ শতাংশ বেড়েছে। এ মুনাফার পরিমাণ অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি। উচ্চ সুদহার থেকে আয় বাড়ায় শক্তিশালী মুনাফার পূর্বাভাস দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটি। এ সময়ে সিঙ্গাপুরভিত্তিক ব্যাংকটির মুনাফা ১৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে। রয়টার্স