শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান ও ফকির মনিরুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম ও মোয়াম্মেল এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।