বন্দর নগরী চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) শাখা অফিস গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। বিএইচবিএফসির চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক মো. ইউসুফ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, সব মহাব্যবস্থাপক ও সদর দপ্তরে কর্মরত সব উপমহাব্যবস্থাপকরা। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক এ সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এ অফিসের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।
নাসিরাবাদে বিএইচবিএফসির শাখা অফিস উদ্বোধন
বন্দর নগরী চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) শাখা অফিস গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান।









