নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ধাক্কা সামলাতে তিন লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে ফিলিপাইন। এজন্য খাদ্যপণ্যটির আমদানি উৎস খুঁজছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সরকার। খবর রয়টার্স।
ভিয়েতনাম বিশ্বের শীর্ষ চাল আমদানিকারক দেশ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর আন্তর্জাতিক বাজার থেকে ফিলিপাইনের আমদানিকারকরা সব মিলিয়ে ২৬ লাখ টন চাল আমদানি করেছিলেন।
দেশটির কেবিনেট সেক্রেটারি কার্লো নরগালেস জানান, মহামারীর কবলে পড়ে ফিলিপাইনে চালের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। আপত্কালীন এ চাহিদা বৃদ্ধির ধাক্কা সামলাতে সরকারি পর্যায়ে আপাতত তিন লাখ টন চাল আমদানি করবে দেশটি।
মূলত ভিয়েতনাম কিংবা থাইল্যান্ড থেকে খাদ্যপণ্যটি আমদানি করতে পারে ফিলিপাইন সরকার। এজন্য রফতানিকারক দেশের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি করতে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। অনুমোদন মিললেই এশিয়ার বাজারে চালের আমদানি চুক্তির জন্য উদ্যোগ নেবে দেশটি।









